সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

‎গৌরনদীতে ভূমি মেলা উদ্বোধন: দালা/লমুক্ত ও হ/য়রানিমুক্ত ভূমি সেবার অঙ্গীকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭১ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
‎জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও গৌরনদী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যা লী, আলোচনা সভা ও ভূমি মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্ধোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম।
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মাহমুদুল হাসান ফরিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুত সেবা প্রদান এখন সময়ের দাবি। “জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য বাস্তবায়নে ভূমি মেলার মাধ্যমে মানুষ অনলাইনে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবে। ‎অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ভূমি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin