শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

ভূমি দ/খলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতি/রোধ জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬৬ Time View

মোহম্মদ বাবুল হোসেন।।

পঞ্চগড়  : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ভূমি দখলকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ একজন ব্যক্তি ভূমি দখল করে লাভবান হলেও এর ক্ষতি ভোগ করতে হয় পুরো জনগণকে।

মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যেকোনো অবৈধ দখল পুনরুদ্ধার করতে চাই। কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, জমি তার। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, ভূমি সেবার সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে, যাতে তারা ছোটবেলা থেকেই ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে পারে। আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে,” যোগ করেন তিনি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেয়া ৯টি স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও সহজ উপায়ে ভূমি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন মোসা. শুকরিয়া পারভিন, সিফাত ই রাব্বান, ডা. মিজানুর রহমান, মির্জা নাজমুল ইসলাম কাজল এবং অধ্যাপক ইকবাল হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজিত ভূমি সেবা র‌্যালিতে অংশ নেন। পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নিকটস্থ ভূমি অফিসগুলোতেও ডিজিটাল পদ্ধতিতে সেবা নিশ্চিত করা হচ্ছে। মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin