সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করার দাবী এমপি জেবা’র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২ Time View

রিপোর্ট : ইমাম বিমান 

বাবার বাড়ীতে সংবর্ধনা অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর নিকট বরিশাল এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করার দাবী জানিয়েছেন সংরক্ষিত নারী আাসনের এমপি জেবা আল গাজী। পিতামহের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজ কতৃক আয়োজিত শুক্রবার ১৫ মে বিকেলে নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সবুজ  চত্বর প্রাঙ্গণে সংরক্ষিত আসনের এমপি জীবা আমিনা আল গাজী এবং ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ দাবী জানিয়েছেন। এছাড়াও তিনি তার বক্তব্যে বলেন, আমি এলাকার উন্নয়নে কাজ করবো এর জন্য  আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।

সদরের নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে নবগ্রাম ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচিত সংসদ সদস্য জীবা আমিনা আল গাজী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব ও ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন- এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহ নেতা কর্মীরা এমপি ও জেলা পরিষদ প্রশাসকে ফুলের শুভেচ্ছা জানান।

নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজের সভাপতি আলী আসগর ফকিররের সভাপতিত্বে  উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তার বক্তব্যে বলেন, আমি ও আপা এলাকার উন্নয়নে এক সাথে কাজ করবো এবং ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে। তিনি আরো বলেন, আমাদের ঝালকাঠিতে নির্বাচিত দুইজন সংসদ সদস্য আছে তাদের যে বরাদ্দ হয় সেই বিষয়ে আপনারা খোজ খবর নিবেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা, এলাকার উন্নয়নের জন্য এমপি জীবা আমীনা আল গাজী ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের সুদৃষ্টি কামনা করে বলেন,  হাইব্রিড নেতাদের এখন চাপ অনেক বেশি বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজ পথে ছিল তারা যেন হারিয়ে না যায় । তাদেরকে মূল্যায়ন করতে হবে। বিগত ১৭ বছর এলাকায় কোন উন্নয়ন হয়নি । আমাদের আপা এবার এমপি নির্বাচিত হয়েছে আমরা আশা করি এবার এলাকায় উন্নয়নের জোয়ার ভয়ে যাবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, চেম্বার অফ কমার্স এর সভাপতি হেমায়েত উদ্দিন চান, বিএনপির নেতা কর্নেল মোস্তাফিজুর রহমান, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান , সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক,ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সাবেক ছাত্র দলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান,সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু,মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিটন,শহর  যুবদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin