বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩ ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২ আধুনিক ও দু-র্নীতিমুক্ত ধামাইনগর গড়ার প্রত্যয়ে খন্দকার রমজান আলীর মনো-নয়ন ফরম জমা

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯০ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নার্সদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছেন নার্সরা। রোগীদের সেবায় তাদের আন্তরিকতা ও ত্যাগ স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করছে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী বেবী সরদার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্স রেহেনা পারভীন, মৌসুমী ফৌজদার, আরতি সরদার, প্রজ্ঞা মৈত্র, মনিরা খাতুনসহ অন্যান্য নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin