রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঘাটাইলে বনের ভেতরে ৩ অ/বৈধ করাত কল উ/চ্ছেদ স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে বিএডিসি বীজ কে/লেঙ্কারি নড়াইলে শিশুকে যৌ-ন হয়-রানির অভিযোগে ইমামকে গ্রে-ফতার করেছে পুলিশ ধামইরহাট সদরে সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে উন্মুক্ত ইজারা দেওয়ার দা/বিতে মা/নববন্ধন পাইকগাছায় চিংড়ি ঘেরে মর্মা/ন্তিক মৃ/ত্যু পাইকগাছায় কোটি টাকার সড়ক কাজে চ/রম অ/বহেলা উন্নয়নের নামে জনগণের সঙ্গে নি/ষ্ঠুর প্র/তারণা রাজশাহীর গোদাগাড়ীতে শত শত অ/বৈধ স্থাপনা গু/ড়িয়ে দিল প্রশাসন বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন বানারীপাড়ার কৃতি সন্তান অ্যাডভোকেট তারিকুল ইসলাম তারাগঞ্জে ৮ পিস নি-ষিদ্ধ ট্যাবলেটসহ ১ মাদ/ক ব্যবসায়ী গ্রেফ/তার

পাইকগাছায় চিংড়ি ঘেরে মর্মা/ন্তিক মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

এক মুঠো জীবিকার সন্ধানে চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ইমান মোড়লের। ঘেরে টাঙানো ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের তার যেন মুহূর্তেই কেড়ে নিল তার প্রাণ। শনিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন শোকের মাতম বইছে স্বজনদের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি ঘেরে রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। ওই ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজে যান ইমান মোড়ল ( ৪০) কাজ করার একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।
পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহতের পরিবারের সদস্যরা লাশ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে গেছেন। বর্তমানে মরদেহ সেখানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

প্রেরক,
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin