রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

র‌্যাব-১২ এর অভি/যানে ৪ জন মা/দক ব্যবসায়ী গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৪ Time View

প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা এলাকা হতে মাদক পরিবহনকালে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ০৩ মে ২০২৬ খ্রিঃ সকাল ১১.৪৫ ঘটিকায় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সলঙ্গা থানাধীন দত্তকুষা(উত্তরপাড়া) গ্রামন্থ মোঃ মেহেদী হাসান(৩০), পিতা-মোঃ আব্দুল মজিদ এর বসত বাড়ীর চৌচালা টিনের ঘরের পূর্ব পাশে ফাঁকা জায়গায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেয়ারডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ সোহেল রানা(২৮), পিতা- আব্দুর রাজ্জাক, সাং-তৈলকুপি লম্বাপাড়া, ০২। মোঃ সেলিম(২৯), পিতা-সলেমান আলী, সাং-ভবানীপুর, ০৩। মোঃ সাওন আলী(২৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, সাং-নতুন বারোরশিয়া, ০৪। মোঃ সবুর আলী(২৯), পিতা-মোঃ ফজলুর রহমান, সাং-নতুন বারোরশিয়া, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাপাঁইনবাবগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় ফেয়ারডিল ও স্কাফ সিরাপ বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে মোটর সাইকেলে বহনপূর্বক স্থানান্তর করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে।

৪। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদকমুক্ত, বাংলাদেশ গঠনে অংশ নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin