শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

রাজশাহী কারাফটকে শে-ষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী দুলাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬০ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ কঠোর নিরাপত্তা ও নিয়মের মধ্যেও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কারা প্রশাসন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এক বন্দি বাবাকে তার মৃত সন্তানের শেষ মুখ দেখার সুযোগ করে দেওয়া হলে সেখানে তৈরি হয় হৃদয়বিদারক এক আবেগঘন মুহূর্ত।সংবাদ পরিবেশন

কারা সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল, যিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন, তার ছেলে আব্দুল্লাহ গত শনিবার (২ মে) এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। আকস্মিক এ মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কারাগারে থাকা বাবা দুলালও ভেঙে পড়েন এবং শেষবারের মতো সন্তানের মুখ দেখার আকুতি জানান পরিবারের পক্ষ থেকে।

পরিবারের আবেদন বিবেচনায় নিয়ে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কারাগারের প্রধান ফটকে নিহত আব্দুল্লাহর মরদেহ আনা হয়। সেখানে কঠোর নিরাপত্তা বজায় রেখে বন্দি দুলালকে শেষবারের মতো সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

কারাগারের ফটকে সেই মুহূর্তটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী। ছেলের নিথর দেহ দেখে দুলাল নিজেকে আর সামলে রাখতে পারেননি। তার কান্নায় উপস্থিত স্বজন ও কারারক্ষীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন ও নিরাপত্তা নিশ্চিত রেখে মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দিদের জীবনেও পারিবারিক সম্পর্ক ও আবেগের মূল্য রয়েছে- এই ঘটনাটি তারই প্রতিফলন।

স্থানীয় সচেতন মহলের মতে, শাস্তি ভোগ করলেও একজন মানুষ তার পারিবারিক অনুভূতি থেকে বিচ্ছিন্ন নয়। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়ায়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এই পদক্ষেপ মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin