রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

প্রশাসনের আশু হ/স্তক্ষেপ কামনা- মহেশপুরে ম/রা পঁচা প/শুর দু/র্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী ও শিক্ষক/শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৯ Time View
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; shaking: 0.020023; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 0; brp_del_th: 0.0000,0.0000; brp_del_sen: 0.0000,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 235.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 28;

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

ঝিনাইদহের মহেশপুরে মরা পচাঁ পশুর দুর্গন্ধের কারণে উপজেলার ফতেপুর ইউপির একতারপুর গ্রামবাসী,পথচারী,ও সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা ঐ পচাঁ পশুর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসানের আশু হস্তক্ষেপ কামনা করছে।
এলাকাবাসী ও পথচারী লোকজন থেকে জানা গেছে উপজেলার ফতেপুর ইউপির একতারপুর মৌজার কারিকার পাড়ার ছোট রাস্তার পাশে কওছার কারিকারের মেহগুনি বাগানে মরা পশু ফেলার কারণে বাগানের আশে পাশে বসবাসকারী,পথচারি, গ্রামবাসী ও ১শ গজ দুরে উপজেলার ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
এঘটনায় একতারপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান একতারপুর মৌজার কারিকার পাড়ার মাঠে যাওয়ার কাঁচা রাস্তাটির পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কিছু বসতবাড়ি সহ প্রায় ২ /৩ শতাধিক বিঘা জমিতে বিভিন্ন ধরণের চাষআবাদ রয়েছে। কিন্তু গত দেড় দুই বছর যাবত মানুষের পালিত গরু, ছাগল, ভেড়া ও কুকুর মারা গেলে গ্রামের কওছার কারিকারের মেহগুনি বাগানে সেগুলো মাটি চাঁপা দিয়ে থাকে, মাটি চাঁপা দেওয়ার এক দিন পরেই শিয়াল, কুকুরে সেগুলো তুলে খাওয়া সহ তার নাড়ি ভুড়ি ও হাঁড় মাংস বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে, ফলে এলাকায় ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়, এতে আশে পাশের বসবাসকারী, পথচারী, মাঠের কৃষকগন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক /শিক্ষিকা ও কোলমমতি শিক্ষার্থীরা ব্যাপক দুর্গন্ধের শিকার হন। বিষয়টি নিয়ে গ্রামের ঐ পাড়ায় বসবাসকারিরা দফায় দফায় নিষেধ করলেও আজ পর্যন্ত সেটি মানা হচ্ছে না। এব্যাপারে গ্রামের আব্দুল ওয়াহেদ ও ডালিম দর্জি জানান ঐ মেহগুনি বাগানের পাশে গবাধি পশুর জন্য ঘাস,ধান ও অন্যান্ন চাষআবাদ রয়েছে, যার কারণে আমাদের প্রতিনিয়ত ঐ মাঠে যাতায়াত করা লাগে, কিন্তু যখনি কেও মরা পশু ফেলে রেখে যায় তখন থেকে ঐ মরা পঁচা পশুর দুর্গন্ধে মাঠে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তবুও ঘাস কাটার জন্য প্রতিনিয়ত ওখানে যেতে বাধ্য হও। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোপ সহ চাঁপা উক্তেজনা বিরাজ করছে, বিষয়টি দ্রত সমাধান না হলে যে কোন মহুর্থে রক্তক্ষয়ীর সম্ভবনা ঘটতে পারে। তাই এলাকাবাসী এর থেকে পরিত্রাণ পেতে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত গ্রামবাসীর পক্ষ থেকে দুর্গন্ধ এড়াতে প্রশাসনের নিকট অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin