শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ  পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন সভাপতি আতিকুর টিপু, সম্পাদক গুলজার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮৮ Time View

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৬-২৭) নির্বাচনে সভাপতি পদে আতিকুর রহমান টিপু ও এবং সাধারণ সম্পাদক পদে গুলজার হোসেন নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ছানাউল্যাহ্ এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৭ জন। ভোট দিয়েছেন ৪৫ জন।

নির্বাচন সূত্র জানায়, সভাপতি পদে প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে বিজয়ী আতিকুর রহমান টিপু পেয়েছেন ২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদ-ই-হাসান তুহিন পেয়েছেন ১৯ ভোট ও আরেক প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হোসেন সজল পেয়েছেন ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী গুলজার হোসেন পেয়েছেন ৩২ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফরিদুল হাসান ফরিদ পেয়েছেন ১৩ ভোট।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বাবু (দৈনিক আমাদের অর্থনীতি), সহ-সভাপতি জসিম উদ্দিন দেওয়ান (একাত্তর টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুর রহমান টিটু (একুশে টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজরুল হাসান ছোটন (বাংলাদেশ বেতার)।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল (গ্লোবাল টিভি), দপ্তর সম্পাদক মাসুদ রানা (দৈনিক আলোকিত বাংলাদেশ), প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক আরাফাতুজ্জামান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) ও ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল হোসেন (দৈনিক প্রথম আলো)।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো.আরিফ-উল-ইসলাম (দৈনিক যুগান্তর) মো. মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), মামুনুর রশিদ খোকা (দৈনিক দেশ রুপান্তর), মো. মাসুদ খান (দৈনিক কালবেলা), ভবতোষ চৌধুরী নুপুর (এটিএন নিউজ), মোহাম্মদ মাহবুবুর রহমান (দৈনিক আমার দেশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin