শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও অ্যাডভোকেট আদম সুফি, আব্দুল্লাহ আল রনি এবং মো. ইউনুস শেখ।
অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তব্য দেন হাফেজ মো. রফিকুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন মুফতি মুহিবুর রহমান এবং সঞ্চালনা করেন মো. খায়রুল ইসলাম। এ সময় পঞ্চগড়ের পাঁচ উপজেলার ওলামা দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল অত্যন্ত সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ একটি সংগঠন।” তিনি ওলামা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাঁদের ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং তাঁরা সব সময় তাঁদের পাশে রয়েছেন।
অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, তিনি ওলামা দলের নেতাকর্মীদের অত্যন্ত সম্মান করেন। তাঁদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের পাশে বিএনপি রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে ইমামদের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তব্য পর্ব শেষে দুপুরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin