শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউপি’র লতিফা আয়শা ওয়াবিয়া দাখিল মাদ্রাসায় এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় টুগেদার ফর সার্ভিস অব পিপলস (টিএসপি) ও উপজেলা এনজিও সমন্বয় কমিটি (ইউএনসিসি)-র উদ্যোগে বিশ্ব নদী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা হয়।
আজ সকাল ১০টায় উপজেলার মন্ডতোষ ইউপি’র লতিফা আয়শা ওয়াবিয়া দখিল মাদ্রাসার মিলনায়তনে “বিশ্বনদী দিবস” উপলক্ষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ও মন্ডতোষ ইউপি প্রশাসক ফেরদৌস আলম,মন্ডতোষ ইউপি বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ।এ সময় উপস্থিত ছিলেন লতিফা আয়শা ওহাবিয়া দাখিল মাদ্রার সুপার মাওলা আবু বাসেদ, ইউপি সদস্য আরিফুল ইসলাম সাগর, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
সভায় দিবসের আলোকে ধারনাপত্র পাঠ ও বিস্তারিত আলোচনা করেন, টিএসপির পরিচালক সরকার মোহাম্মদ আলী বাবলু আলোচনা সভায় বক্তরা বলেন,সেভাবে নদী গুলো দখল ও দূষণ হচ্ছে, তাতে আমাদের এলাকার কোন নদীর অস্তিত্ব থাকবে না।অতিদ্রুত সিএম রের্কড অনুযায়ী দখলমুক্ত করা এবং কোন বর্জ্য ও আর্বজনা নদীতে যেন না ফেলে এদিকে স্থানীয় জন প্রতিনিধি ও প্রশাসন জরুরি পদক্ষেপ নেয়।
বিশেষ অতিথি বলেন মন্ডতোষ ইউপি প্রশাসক ফেরদৌস আলম বলেন, অতিদ্রুত ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে নদীর দখলদারদের তালিকা করে, জনসম্মুখে তা প্রকাশ করা এবং এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথি বলেন ইউপি বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো.আব্দুর রশিদ বলেন, উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতার অতিদ্রুত নদী গ্রাসী দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin