শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে শোকর‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, সদস্য সচিব মকুল হোসেন, সাবেক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মত্যাগ ও স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়। শেষে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin