বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দা;লালদের দৌরাত্ম্যের অভিযোগ মাজার ধ্বং/স করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যার প্রধান আ/সামি গ্রে/ফতার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জায়গা দখ/ল করে যানজট, চাঁ/দাবাজির অভিযোগ গোপালগঞ্জে পূর্ব বি/রোধের জেরে এক যুবকের ওপর হাম/লার অভিযোগ উঠেছে সন্ত্রা/সী অন্তর বাহিনীর বিরুদ্ধে গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিবন্ধন বিহীন একতা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে শারমিন আকতার (২৪) নামে এক প্রসুতি মাতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রসুতির লাশ নিয়ে ঐ ক্লিনিকে হাজির হয় তার ন্বজনরা। তারা বিক্ষোভ প্রদর্শন করে ক্লিনিকে ভাংচুড় চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। শারমিনের বাড়ি পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার বিষ্ণপুর গ্রামে।
শারমিনের স্বামী আনিসুর রহমান জানান, গত ২১ এপ্রিল পীরগঞ্জ পৌর শহরের মিত্রবাটি নেতার মোড় এলাকার ‘একতা ক্লিনিক’-এ ১১ হাজার টাকার চুক্তিতে তার স্ত্রীকে সিজার (অপারেশন) করানো হয়। সিজারের মাধ্যমে পুত্র সন্তানের পিতা হন তিনি। সিজারের পর তার স্ত্রীকে ক্লিনিকের বিছানায় রেখে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় এবং রোগীর অবস্থার অবনতি হতে থাকলে পরদিন ক্লিনিক কতৃপক্ষ শারমিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে ২য় দফায় তার অস্ত্রোপচার করানো হয়। তার পরেও রক্তক্ষরণ বন্ধ না হলে শারমিনকে দিমেকের আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় শারমিনের। সেখানে হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে শারমিনের লাশ নিয়ে বিকালে একতা ক্লিনিকে এসে হাজির হয় স্বজনরা। তারা ক্লিনিক ঘেড়াও করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এর বিচার চান। এ সময় ক্লিনিকে আশ পাশের লোকজনের সমাগম ঘটে। এক পর্যায়ে জনতা ক্লিনিকে ভাংচুড় চালানোর চেষ্টা করে। এতে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে একটি পক্ষের মধ্যস্ততায় টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়।
এবিষয়ে একতা ক্লিনিকের পরিচালক আসলাম জানান, রোগীর অবস্থা আগে থেকেই খারাপ ছিল। হৃদরোগ ও কিডনিসহ বিভিন্ন জটিলতায় ভুগছিল। সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়। ক্লিনিকে তার মৃত্যু হয়নি। বিষয়টি আপোষ মিমাংসা করে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রমানিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাইদুর রহমান মানিক
পীরগঞ্জ, ঠাকুরগাঁও

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin