শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
গোদাগাড়ী পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মালচিং পদ্ধতিতে মরিচ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চু/ক্তি পীরগঞ্জে প্রসূতি মাতার মৃ/ত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভা/ঙচুরের চেষ্টা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের শুভ উদ্বোধন ঝালকাঠিতে নি-য়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে,আ-হত-২০ মে দিবসে শ্রমিকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলার ৮ বার শ্রেষ্ঠ করদাতা রোমান ভুঁইয়া ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীনকে অ-ভিনন্দন ও শুভেচ্ছা

সলঙ্গায় কমিটি গঠন নিয়ে স-মালোচনা : দলীয় নেতাকর্মীদের ক্ষো/ভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র সলঙ্গা থানা মহিলা দলের সদ্য ঘোষিত কমিটি ঘিরে বিতর্ক,ক্ষোভ ও তীব্র সমালোচনার ঝড় বইছে।প্রার্থীর বাসায় ভুরিভোজ করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে গঠিত এই কমিটি ঘোষণার প্রক্রিয়াও ছিল অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ।শুধু তাই নয়,নারী কেলেঙ্কারীর সাথে জড়িত,ভাইরাল হওয়া সমালোচিত স্কুল শিক্ষিকা রহিমাকে কমিটিতে সভাপতি এবং হাটিকুমরুল ইউনিয়ন কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা,আওয়ামী লীগের সাবেক এমপি শফির আস্থাভাজন ও ফেসবুক টিকটকার রোখসানা খাতুনকে সাধারন সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট ভুইফোড় কমিটি ঘিরে সোস্যাল মিডিয়া,ফেসবুকে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।সলঙ্গা থানা বিএনপি’র কতিপয় সুযোগ সন্ধানীদের এমন হটকারী সিদ্ধান্তে থানা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,তাঁতী দল ও ছাত্রদলের ত্যাগী নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।ত্যাগী নেতারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,এতদিন আওয়ামী লীগের সাথে যোগসাজস করে নিজেদের আখের গোছানো কিছু নেতা নিজেদের হীনস্বার্থ হাসিলের উদ্দেশ্যে কমিটির মুল পদে বিতর্কিত ২ মহিলাকে ঘিরে বিএনপি’র ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্নসহ দলকে বিতর্কিতর পথে ঠেলে দিচ্ছে।ক্ষোভ ও ঘৃণাভরে অনেকেই বলেন,কিছু স্বার্থলোভীদের কারিশমায় “অর্থ নির্ভর” ও “বিকাশ কমিটি” করা হয়েছে।এতদিন যারা থানা আওয়ামীলীগ ও আওয়ামী এমপিদের পাশে থেকে ‘জয় বাংলা’ স্লোগানে মঞ্চ কাঁপিয়েছে,আজ তাদেরকে দলে ঢুকিয়ে বিএনপিকে ধ্বংশ করবে।তৃণমূলের কিছু কর্মীদের প্রতিক্রিয়ায় আরও জানা যায়,টাকা দিয়ে ধরাকে সরাজ্ঞান করলে সময় হলে এরাই একদিন বিএনপি’র ভরাডুবি ডেকে আনবে।এ বিষয়ে সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম বলেন,মহিলা দলের কমিটি গঠন নিয়ে আমাদেরকে জানানো হয়নি।এ বিষয়ে আমরা কিছুই জানি না।এমন কমিটি গঠন হলে ভবিষ্যতে দলের জন্য নেতিবাচক প্রভাব পড়তে পারে।তবে নেতাকর্মীদের দাবী,
বিতর্কিত এই কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা হোক।জেলা বিএনপির শীর্ষ নেতাদের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin