বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বাড়ি ফেরার পথে তরুণ আইনজীবী নিহ/ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৭১ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ে বাড়ি ফেরার পথে সোলায়মান হক (৩৬) নামে এক তরুণ আইনজীবী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়ের চিনিকল-মাড়েয়া সড়কের আহমদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাপ্তরিক কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। পথে আহমদনগর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সহকর্মী আইনজীবীরা মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin