
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও—৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের সহধর্মিনী শিরিন বানু,
এ সময় পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসায় রাহিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ—সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, এটিও শাহিনুর ইসলাম, হরিপ্রসাদ রায়, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হারুনুর রশিদ, সেলিম উদ্দিন,সহকারি শিক্ষক কায়সার আহমেদ সাংবাদিক সাইদুর রহমান মানিক, মামুনুর রশিদ মিন্টু, মাহফুজুল হক হিরা, ফাইদুল ইসলাম, মুজিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলায়, সৈয়দপুর ইউনিয়নের হাজি দানেশ পার—ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ভোমরাদহ—১সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেন।