বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
সুজানগর কৃষকদলের সদস্য সচিব মজিদ মন্ডলের বহি/ষ্কাদেশ প্র/ত্যাহার সুজানগরে আশার উদ্যোগে সদস্যের অ/বসর ভা/তা প্রদান তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বি/তরণ ধামইরহাটে প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেকের উপর হা/মলা, থানায় মা/মলা দায়ের ইলুহারে অ/বৈধ গ্যাস সিলিন্ডার মজুদে অ/ভিযান, ডিলারকে জ/রিমানা সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফে-রত গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন স/ম্পন্ন জাতীয় স্মৃতিসৌধের সামনে ফিলিং স্টেশনে অ/নিয়মের অভিযোগ, বাইকারদের বিক্ষো/ভ আশুলিয়ায় কিশোর গ্য/াং কর্তৃক ৮ম শ্রেণীর ছাত্র হ/ত্যা: ২০ মাস পর টাঙ্গাইল থেকে লা/শ উত্তোলন ময়মনসিংহের ভাবখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

রায়গঞ্জে “খোলা বার্তা”র ১ম বর্ষপূর্তি উ/দযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অনলাইন গণমাধ্যম “খোলা বার্তা”র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার ভুইয়াগাতী এলাকায় প্রতিষ্ঠানটির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. এরশাদ আলীর সভাপতিত্বে এবং সম্পাদক ও প্রকাশক মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি ও সাংবাদিক আব্দুর রাজ্জাক রানা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সাইদুল ইসলাম আবির এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক খান জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল, উপজেলা বিএনপির মিডিয়া সেলের সভাপতি আব্দুর রাজ্জাক মফিজ, খোলা বার্তার উপদেষ্টা ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও স্বদেশের খবরের সম্পাদক সোহেল রানা,দৈনিক আমার দেশ পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম হিরো,দৈনিক ডেল্টা টাইমসের স্টাফ রিপোর্টার রেজাউল করিম খানসহ আরও অনেকে। এ সময় রায়গঞ্জ প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের পাশাপাশি খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, “খোলা বার্তা” অল্প সময়ের মধ্যেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে কেক কেটে সবাই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin