শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

লালমনিরহাটে বা-ইরে থেকে লোক আসলে উন্নত হবে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৪৯ Time View

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলয় নবা গত জেলা প্রশাসক এর সাথে সকল পেশাজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধান, এর সাথে মত বিনিময় সভায় বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথমেই জেলা প্রশাসক সকলের পরিচয় নেন, এবং সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।বেশীরভাগ বক্তা সীমান্ত বর্তী এই উপজেলায় মাদকের ভয়াবহতা এবং অনলাইন জুয়া নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সকলের বক্তব্যের শেষে জেলা প্রশাসক বলেন বর্তমান লালমনিরহাট জেলা কারাগারের ৮০% আসামী মাদক এর। তিনি আরো বলেন, আমার কাছে যে কেউ যখন তখন নিঃসঙ্কোচে নির্ভয়ে যাবেন, আমি সহযোগীতা করবো।তিনি লালমনিরহাট জেলা কে আলোকিত লালমনিরহাট করতে সর্বস্তরের জনগনের সহযোগিতা চেয়েছেন।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীমা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, প্রকৌশলী হাবীবুর রহমান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালীগঞ্জ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সবুজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিধান রায়, ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরাদ হোসেন মাষ্টার, কালীগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মোখলেছুর রহমান টুকু, রিপোর্টার্স ক্লাব কালীগঞ্জ সভাপতি মশিউর রহমান তরু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আট ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ এর নেতৃবৃন্দ, বিভিন্ন এনজির প্রতিনিধিবৃন্দ, প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা, মসজিদের ঈমামবৃন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি সহ আরো অনেকে।

হাসমত উল্লাহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin