শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

‎পোরশায় কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২০০ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি খাতে টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) কর্মসূচির আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নওগাঁর উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টনার রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, যেখানে তিনি পার্টনার কর্মসূচির উদ্দেশ্য, কার্যক্রম এবং কৃষকদের জন্য এর সম্ভাব্য সুফল তুলে ধরেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সময়ে কৃষি উৎপাদনের পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নির্বিচারে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বালাইনাশক ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ এবং জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি গ্রহণের পরামর্শ দেন।
কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মাঠপর্যায়ে কৃষি সেবাকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি কৃষি উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় পোরশা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কংগ্রেস তাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আরও সচেতন ভূমিকা রাখতে উৎসাহিত করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘পার্টনার’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin