শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃষ-কদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০৫ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক এরশাদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন জানান, বর্তমান সরকারের কৃষি বান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎসাহিত করতে এবং পাটের আবাদ বৃদ্ধি করতে এই সহায়তা প্রদান করা হচ্ছে। বিনামূল্যে এই সার ও বীজ পেয়ে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, সময়মতো এই উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন নিশ্চিত হবে।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin