বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বাগেরহাটে ৪০টি গাছ কেটে ফেলেছে প্রতি/পক্ষ হা/মলায় আ-হত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬০ Time View

এস. এম.সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়ির জমির বিরোধের জের ধরে ৪০টি গাছ কর্তন করে জমি দখলের অভিযোগ উঠেছে। বাঁধা দেওয়ায় হামলায় মো. সোহাগ হাওলাদার নামের একজন আহত হয়ে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

জানাগেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের পঞ্চকরণ গ্রামে তাইজুল ইসলাম হাওলাদারের সাথে ফারুক হাওলাদারের জমি নিয়ে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ ওই জমিতে দেখতে গেলে ফারুক হাওলাদারের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল মো. সোহাগ হাওলাদারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ বিষয়ে মো. তাজুল হাওলাদার বলেন, বসতবাড়ির ৪ কাটা জমির নিয়ে বিরোধে ফারুক হাওলাদার আমার জমির তাল, চাম্বল সহ প্রায় ৪০ টি গাছ কেটে জোরপূর্বক ঘেরা বেড়া দিয়েছে। বাঁধা দিলে আমার ছেলে মো. সোহাগ হাওলাদারকে ২৬ মার্চ সকালে কুপিয়ে জখম করেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। আসামিরা প্রভাবশালী হাওয়া এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। আমি সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।

এ সর্ম্পকে ফারুক হাওলাদার বলেন, তাইজুল ইসলাম আমার আপন চাচাচো ভাই। বসতবাড়ির জমির বিরোধ ছিলো কিন্তু স্থানীয়ভাবে বসাবসি হওয়ার পরে জমি মেপে বুঝিয়ে দেওয়ার পরে সোহাগ হাওলাদার তাদের গাছগুলো কেটে নিয়েছে। এর পরে আমরা জমিতে ঘেরাবেড়া দিয়েছি। তাদের গাছ আমরা কাটেনি। সোহাগ হাওলাদার হাসপাতালে ভর্তি হয়েছে সঠিক। মিমাংসার জন্য চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পাঁচগাও ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin