বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :-
প্রবাসের শখ থেকে চার বাগান, মাল্টা চাষে সফল উদ্যোক্তা কেশবপুরে সাবেক ভাইস চেয়ারম্যান ও নি-ষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ আ-টক ৩ ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আ-পত্তি, বেতন ব-ন্ধ সিংড়ায় ‘নি-রাপদ সড়ক চাই’ এর নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বি-নিময় গৌরনদীতে মৎস্য ও প্রাণিসম্পদ ঋ/ণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে আন্তর্জাতিক নারী নি-র্যাতন প্রতি/রোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উ-দ্বোধন মধুপুরে অ-বৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জ-রিমানা উল্লাপাড়ায় অজ্ঞা-ত গাড়ির ধাক্কা-য় সিএনজি চালকসহ নিহ-ত ২

ময়মনসিংহ সদর উপজেলা টাস্কফোর্স কমিটির মা-সিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মো আরিফ রব্বানী ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুন্নেছা, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন,
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাজন চন্দ্র , উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমে, উপজেলা সমাজ সেবা অফিসার আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

সভায় উপস্থিত সদস্যরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, সুপারিশ ও দিকনির্দেশনা তুলে ধরেন। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভা শেষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়াও সভায় ইলিশ সম্পদ উন্নয়ন এবং প্রজনন মৌসুম বা জাটকা নিধনবিরোধী অভিযান তদারকি ও বাস্তবায়ন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও সচেতনতামূলক কার্যক্রমের জন্য জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের নির্দেশনায় কমিটি গঠন,জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গতিশীল ও শতভাগ নিশ্চিত করণসহ কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধের লক্ষে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস দমনে স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনসাধারণের সমন্বয়ে উপজেলা পর্যায়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin