বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :-
কালকিনির ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের এ‌জেন্ট ব‌্যাং‌কিং নতুন শাখার শুভ উদ্ধো-ধন বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন

মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

কে এম সাইফুর রহমান।।
নিজস্ব প্রতিনিধিঃ  

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সিন্ডিকেট গড়ে তুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ দিন ধরে নানা অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দালাল চক্রের দৌরাত্ম্য চলমান থাকলেও প্রশাসন অথবা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে ইতোপূর্বে কোন ধরনের অভিযান পরিচালনা না করায় এবং ভোগান্তি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোন ব্যবস্থা  গ্রহণ না করায় সেবা গ্রহীতাদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।   

একাধিক সেবাগ্রহীতা ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে দলিল নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সরকারি সেবা নিতে গিয়ে  সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে -এমন অভিযোগ এখন জনমনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ভুক্তভোগীদের দাবি সরকার নির্ধারিত ফি থাকলেও বাস্তবে ফাইল প্রসেসিং, দলিল দ্রুত সম্পাদন এবং বিভিন্ন অদৃশ্য খাতে খরচ দেখিয়ে অতিরিক্ত অর্থ  হাতিয়ে নিতেন অসাধু ওই চক্র। অনেক ক্ষেত্রে কাঙ্খিত পরিমাণে ঘুষের টাকা না দিলে সেবা গ্রহীতাদের দিনের পর দিন হয়রানি ও ভোগান্তির শিকার হতে হতো বলেও অভিযোগ পাওয়া গেছে। আর এ সকল অভিযোগের তীর মুকসুদপুর উপজেলা সাব- রেজিস্টার আবুল হোসের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে রেজিস্ট্রি দলিল মূল্যের ওপর সরকারি ভাবে প্রতি লক্ষ টাকায় পে- অর্ডার করতে হয় সাড়ে সাত পারসেন্ট কিন্তু দলিল গ্রহীতার কাছ থেকে চক্রটি সাড়ে ৮/৯% হারে আদায় করে আসছিলো। একটি প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নির জন্য পে- অর্ডার করতে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা খরচ হওয়ার কথা থাকলেও মুকসুদপুর সাব- রেজিস্ট্রি অফিসে গ্রহীতার কাছ থেকে অনৈতিকভাবে আদায় করা হতো ২০/৩০/৪০ হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে তার চেয়েও অধিক। এমন কি জাতীয় পরিচয় পত্রে আর.এস পর্চার সাথে নামের একটি অক্ষর ভুল থাকলে এক ও দুই দলিলে বিশেষ সাংকেতিক চিহ্ন দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। এছাড়াও সাব-রেজিস্ট্রার অফিসের অসাধু কর্মকর্তা -কর্মচারী ও দলিল লেখক সমিতির কতিপয় পদধারীদের যোগসাজশে মোটা অংকের ঘুষের মাধ্যমে চালিয়েছেন দলিল সম্পাদনের যাবতীয় কর্মকাণ্ড। মোটকথা ঘুষ ছাড়া কোন ফাইলই নড়ে না ওই অফিসে এমন অভিযোগ  ভুক্তভোগীদের। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলেও প্রাথমিকভাবে এ ঘটনা সত্যতা মিলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতাদের ভাষ্য অনুযায়ী দলিল রেজিষ্ট্রেশন করতে গিয়ে নিরুপায় হয়ে তাদেরকে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দিতে হয়েছে। ঘুষ না দিলে ফাইল যাচাইয়ে অযথা সময় ক্ষেপণ করা হতো। দলিল দাতা টিপ নেওয়ার সময় অতিরিক্ত ১১শত টাকা অফিসে নিয়ে থাকেন। বারবার ভুল ধরিয়ে দিয়ে অফিসে আসতে বাধ্য করা হতো ইত্যাদি ইত্যাদি। স্থানীয় একাধিক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল হোসেন ও অফিস সহকারী এনায়েত হোসেনের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্য আর দুর্নীতির অভিযোগ অনেক আগে থেকেই এবং তাদের ছত্রছায়ায় অফিসের বাহিরে একটি শক্তিশালী দালাল চক্র সক্রিয় ছিলো। এই চক্রটি সেবা গ্রহীতাদের অফিসে প্রবেশের আগেই ঘিরে ধরে এবং দ্রুত কাজ করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ দাবি করতেন। অনেকে দাবি করেছেন দালালদের সঙ্গে কিছু অসাধু কর্মকর্তা- কর্মচারীর গোপন যোগাযোগ ছিলো। ফলে দালালদের মাধ্যমে না গিয়ে কেউ সরাসরি সেবা নিতে গেলে তারা সেবা পেতেন না। তাদেরকে বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে ফিরিয়ে হয়রানি করা হতো। দলিল লেখক সমিতির (বর্তমানে অকার্যকর) নেতা আসাদুজ্জামান, অশোক মন্ডল, ইমারান হোসেন, রাজু মিয়া সহ যারা আছেন নিজ নিজ সুবিধা ভোগের কারনে তারা সাব-রেজিস্ট্রারকে নানাভাবে সহযোগিতা ও সাহস যুগিয়েছেন বলে অভিযোগ রয়েছে, আর সেই সাহসেই তিনি অবৈধভাবে অর্থ আদায়ের নেশায় বেপরোয়া হয়ে উঠেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুকসুদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল হোসেন সহ অসাধু ওই চক্রের বিরুদ্ধে প্রশাসনিক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পক্ষ থেকে ইতোপূর্বে কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় ওই সাব-রেজিস্ট্রার অফিসে দলিলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে বলেও ভুক্তভোগীরা দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত কতিপয় দলিল লেখক সমিতির বেশ কয়েকজনের সঙ্গে আমাদের প্রতিবেদকের কথা হলে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যান এবং বিষয়টি অস্বীকার করেন। 

এ বিষয়ে অভিযুক্ত মুকসুদপুর উপজেলা সাব- রেজিস্ট্রার আবুল হোসেনের বক্তব্য নিতে তার ব্যক্তিগত ০১৯……. ১৯২০ নম্বরের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন আমি চলতি মাসের গত ১০ নভেম্বর তারিখে অবসরে গিয়েছি। আমার বিরুদ্ধে যদি কোন অথেন্টিক অভিযোগ থাকে তাহলে  আপনি নিউজ করতে পারেন।

এ বিষয়ে ভুক্তভোগীরা ও সচেতন মহল বর্তমান সরকারের প্রধানমন্ত্রী,  আইন মন্ত্রী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার সহ দুদককে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin