বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে প্রভাষক মোকাদ্দেছুরের বরখাস্তের চুড়ান্ত প্রতিবেদ দাখিল গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যা-লি ও আলোচনা সভা চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক

এসআরবি-৮ এর অভি-যানে কিশোরী ধ-র্ষণ মামলার পলা-তক প্রধান অভি-যুক্ত শাহিন গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৯২ Time View

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা চাঞ্চল্যকর মামলায় পলাতক এজাহারনামীয় প্রথান অভিযুক্ত মোঃ শাহিন হাওলাদার (২৮)’কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।গ্রেফতারকৃত অভিযুক্ত পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন ৫নং ওয়ার্ডের ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা।

এজাহারের বিবরণে জানা যায়, গত ১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টায় অভিযুক্ত মোঃ শাহিন হাওলাদার (২৮) ভিকটিমকে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় পলাতক অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় এসআরবি-৮ (সিপিএসসি, বরিশাল)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাতে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন তুষখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। অপরাধ দমনে এসআরবি-৮, বরিশালের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin