সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে অবহেলায় ধ্বং/সের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে

চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা কুমিল্লা থেকে,

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধানবোঝাই পিকআপের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা সামনে থাকা একটি লরির পেছনে ঢুকে পড়ে। এতে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার ৭ নম্বর বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারসংলগ্ন কালিকসার মহাসড়কের মাথায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে চলাচলরত ধানবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৬৮৯৩) পেছন থেকে যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে ঢুকে যায়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের হিংগুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আরিফ (৪০) এবং একই ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মতিন (৩৫)।

এ ঘটনায় আহত দুইজন হলেন চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে হানিফ (৩৫) ও ইয়াকুব (৩২)।

আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর ২টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপটি চৌদ্দগ্রাম হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin