শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

আওয়ামী লীগ লা-শের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি : জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৩৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সাবেক তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন-আওয়ামী লীগ শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে যে তান্ডব সন্ত্রাস করতে চেয়েছিলো তা শুধু টুঙ্গিপাড়া কেন্দ্রীক করছে।

আওয়ামী লীগ লাশের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও মানুষ হত্যা করে, ক্ষমতায় না থাকলেও মানুষ হত্যা করে।

ভাঙ্গাসহ সারাদেশে বিএনপির দুই নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ।

তিনি আরো বলেছেন, আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে চাইলে দেশের সকল হত্যার দায় শিকার করে নিতে হবে।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিএনপির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন এমপি আরো বলেছেন, আমরা ভোট ডাকাতি করে ক্ষমতায় আসিনি। জনগনের ভোটে ক্ষমতায় এসেছি। বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। কেউ দেশে নৈরাজ্য করতে চাইলে তা প্রতিহত করতে হবে।

রবিবার আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপির বিশেষ বর্ধিত সভায়
তিনি আরো বলেছেন, থানায় কোন আওয়ামী লীগকে বিএনপি ছাড়াতে গেলে ওই বিএনপি নেতার উপরে দলীয় পদক্ষেপ নেয়া হবে।

বিশেষ বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

একইদিন বিকেলে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম জহির উদ্দিন স্বপন এমপি। গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামাল মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin