বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :-
কালকিনির ভূরঘাটা বাজারে ব্র্যাক ব্যাংকের এ‌জেন্ট ব‌্যাং‌কিং নতুন শাখার শুভ উদ্ধো-ধন বানারীপাড়ায় চিকিৎসকের স্ত্রীর সা-হসীকতায় হাতেনাতে চো-র আটক মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন

পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আ-টক ২, পা-লালেন ৩ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৭০ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও তিনজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।শনিবার (২১ নভেম্বর) রাতে পোরশা উপজেলার নিতপুর বিওপির আওতাধীন ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার বিরামপুর গ্রামের শরিফুল ইসলাম (৪৪) এবং পোরশা উপজেলার বালা শহীদ গ্রামের নাজমুল হোসেন (২৮)।বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিতপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত টহলে বের হয়। রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, নিতপুর বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ২৩০ নম্বর মেইন পিলারসংলগ্ন শীতলি ঘাট মাঠ এলাকায় কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিজিবির কাছে তথ্য আসে।পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে পাঁচজনকে শূন্যরেখার দিকে যেতে দেখে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা শরিফুল ইসলাম ও নাজমুল হোসেনকে আটক করতে সক্ষম হন। বাকি তিনজন পালিয়ে যান।বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পলাতক তিনজনের পরিচয় প্রকাশ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তারা হলেন, পোরশা উপজেলার গোপিনাথপুর গ্রামের তসলিম আলী (৪৫), বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং বিষ্ণুপুর গ্রামের উকিল (৪০)।এজাহার সূত্রে আরও জানা যায়, আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য কোনো বৈধ পাসপোর্ট দেখাতে পারেননি। বিজিবির দাবি, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।এ ঘটনায় আটক দুইজন ও পলাতক তিনজনের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১) ধারায় পোরশা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।বিজিবি আরও জানায়, আটকের সময় দৌড়ে পালানোর চেষ্টা করলে নাজমুল হোসেন মাটিতে পড়ে বাম পায়ের হাঁটুর নিচে গোড়ালির ওপর সামান্য আঘাত পান। পরে তাকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় পোরশা থানায় এজাহার দায়ের করা হয়েছে। পলাতক তিনজনকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin