
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে অরাজনৈতিক ও সেচ্ছাসেবী মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশনের মানব সেবার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীসহ ১৬ জন অসহায় মানুষের মাঝে প্রায় এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত অর্থ সহায়তা প্রদান করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক যোদ্ধা খ্যাত,বিশিষ্ট সমাজসেবক, দানবীর, শিক্ষানুরাগী, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,টপস্টার গ্রুপের কর্ণধার লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের আহ্বায়ক,সদস্য সচিব,স্থানীয় ইউপি চেয়ারম্যান,
ফাউন্ডেশনের সদস্যরা,
শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকেই।
অনুষ্ঠানে ছিলোনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থী এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগের ও বেশি সময় যাবত, ৫ নং সিলোনিয়া ইউনিয়ন সহ পুরো সেনবাগে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ,
অসহায়দের ত্রান সামগ্রী বিতরণ, হতদরিদ্রদের চিকিৎসা সহায়তা সহ বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করে আসছিলো উক্ত মানবিক সংগঠন সৈয়দ হারুন ফাউন্ডেশন।