শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

‎পাইকগাছায় ঘু-র্ণিঝড় আকভান এর প্রভাবে বিরা-মহীন বৃষ্টি ; সবজি ফসল ও ইটভাটায় ক্ষ-তির আশ-ঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭৬ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।

‎উপকূলীয় জনপদ খুলনার পাইকগাছায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অ সময়ের এ বৃষ্টিতে প্রকৃতি এবং আমন ফসলের উপকার হলেও সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি টানা বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে বুধবার মধ্যরাত থেকে উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা বৃহস্পতিবার সকাল থেকে মাঝারি এবং দুপুর থেকে ভারী বৃষ্টিপাতে রুপ নেয়। অনেকেই বলছেন অ সময়ের এ বৃষ্টি একদিকে শীতের আগমনী বার্তা দিচ্ছে, অন্যদিকে আমন ফসলের জন্য আশীর্বাদ হতে পারে। তবে টানা বৃষ্টি এবং বৃষ্টি অব্যাহত থাকলে সবজি ফসল এবং ইটভাটার জন্য ক্ষতির কারণ হয়ে দেখা দিবে। বান্দিকাটীর কৃষক মুনসুর সরদার বলেন যেসব আমন ফসলের মাঠের পানি শুকিয়ে গিয়েছে বৃষ্টির কারণে ওইসব জায়গার আমন ফসলের ফলন অনেক ভালো হবে, তবে যারা পেয়াজ রসুন ও আলুর বীজ বপন করেছে তাদের অনেক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। এসএমসি ব্রিকস এর মালিক নাজমুল হুদা মিথুন বলেন এখন ইট পোড়ানোর মৌসুম। প্রতিটি ভাটায় প্রচুর পরিমাণে কাঁচা ইট রয়েছে এ সময় ভারী বৃষ্টি হলে ভাটা মালিকদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে। এদিকে টানা বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য সহ মানুষের দৈনন্দিন কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হচ্ছে না। সকাল থেকেই মানুষের চলাচল কমে গিয়েছে। ঘরে বসেই দিন পার করছে শ্রমজীবী মানুষ। এদিন কোন কাজে যেতে পারেননি বলে জানিয়েছেন দিনমজুর ইউনুস গোলদার। বৃষ্টির সময় কৃষি ফসল সুরক্ষার জন্য কৃষকদের করণীয় সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। ঘূর্ণিঝড়ের প্রভাবের উপর উপজেলা প্রশাসনের দৃষ্টি রয়েছে এবং এ ব্যাপারে সাধারণ মানুষ কে আবহাওয়ার সর্বশেষ অবস্থা অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin