শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

চারঘাটে কৃত্রিম সার সংক/ট ও ভে-জাল গুড় তৈরির বিরুদ্ধে ক-ঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা এমপি চাঁদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:

কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি এবং ভেজাল গুড় উৎপাদনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

তিনি বলেছেন, চারঘাট উপজেলায় সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যেই হোক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সারের সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি এমপি চাঁদ বলেন, মাদক ও অপরাধ দমনে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক, চারঘাট সীমান্তের বিজিবির কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হক, উপজেলার নিমপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুস সালেক (আদিল), চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin