বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জীবন প্রকল্পের শেয়ারিং মিটিং গোপালগঞ্জে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে হা-মলা ভাং-চুর ও অ-গ্নিসংযোগ বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁ-জ পেট্রোল বো-মার আ-গুনে নিহ-ত সিয়ামের বাবুগঞ্জের বাড়িতে শো-কের মাতম বরিশালে এসআরবি-৮ এর অভি-যানে আটটি আ/গ্নেয়াস্ত্র ২৭৬১ রাউন্ড কা/র্তুজসহ তিনজন গ্রে-প্তার মধুপুরে আই-নশৃঙ্খলা নি-য়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশের ট-হল জ্বা-লাও পো-ড়াও ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিএনপির বিক্ষো-ভ মি-ছিল ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ ‎পাইকগাছায় শি-কারিরা বে-পরোয়া; নকল ডাকের ফাঁ-দে আসল পাখি শি-কার ‎সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্র-স্তুতি চলছে

গোপালগঞ্জে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে হা-মলা ভাং-চুর ও অ-গ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ডাঃ কে এম বাবরের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে শহরের থানাপাড়া এলাকায় ৬ তলা বিশিষ্ট বহুতল ভবনে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভবনের ভিতরে প্রবেশ করে তার অফিসের আসবাবপত্র ভাঙচুর করে, পরে ভবনের সামনে অগ্নিসংযোগ করে। যদিও বা এসময় ডাঃ কে এম বাবর এমপি ঢাকায় ছিলেন এবং তার পরিবারের সদস্যরা সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য ওই বাড়ির নীচ তলায়, দ্বিতীয় তলায় এবং তিন তলায় “আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে’র জিনিসপত্র থাকায় মানবতা বিবেচনায় নেতৃবৃন্দরা বাড়ির ভিতরে অগ্নিসংযোগ করা থেকে বিরত থাকেন। বাড়ির সামনে ভাঙ্গা আসবাবপত্র জ্বালিয়ে দেয়। এ সময় নেতৃবৃন্দরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে ওই বাড়ির নিরাপত্তায় একাধিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও আজ সকাল থেকেই তাদের উপস্থিতি ছিলো না বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin