বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জীবন প্রকল্পের শেয়ারিং মিটিং গোপালগঞ্জে ডাঃ কে এম বাবর এমপির বাড়িতে হা-মলা ভাং-চুর ও অ-গ্নিসংযোগ বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁ-জ পেট্রোল বো-মার আ-গুনে নিহ-ত সিয়ামের বাবুগঞ্জের বাড়িতে শো-কের মাতম বরিশালে এসআরবি-৮ এর অভি-যানে আটটি আ/গ্নেয়াস্ত্র ২৭৬১ রাউন্ড কা/র্তুজসহ তিনজন গ্রে-প্তার মধুপুরে আই-নশৃঙ্খলা নি-য়ন্ত্রণে ইউএনও ও ওসির নেতৃত্বে রাতভর পুলিশের ট-হল জ্বা-লাও পো-ড়াও ও নৈ-রাজ্যের প্র-তিবাদে বিএনপির বিক্ষো-ভ মি-ছিল ধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ ‎পাইকগাছায় শি-কারিরা বে-পরোয়া; নকল ডাকের ফাঁ-দে আসল পাখি শি-কার ‎সুন্দরবনের দুবলারচরে রাস উৎসবে যেতে উপকূলের পূর্ণার্থী ও দর্শনার্থীদের প্র-স্তুতি চলছে

উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে জীবন প্রকল্পের শেয়ারিং মিটিং

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এফআইভিডিবি কর্তৃক বাস্তবায়িত জীবন প্রকল্পের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ নভেম্বর ) ২০২৬ ইং দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ ফাতেমা জান্নাত মহোদয়,তিনি মিটিংয়ের শুভ উদ্বোধন করেন।
মনিটরিং অফিসার জয়নাব বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিটিংয়ে স্বাগত বক্তব্য দেন এফআইভিডিবি এলইপি এর প্রোগ্রাম ডিরেক্টর মোঃ ফাহিম সারওয়াত। স্বাগত বক্তব্যে তিনি দোয়ারাবাজার উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা তুলে ধরেন। স্বাগত বক্তব্য শেষে জীবন প্রকল্প এর লক্ষ্য উদ্দেশ্য ও বাস্তবায়ন কৌশল মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর গৌতম কুমার দাস।
উপস্থাপনা শেষে উন্মুক্ত মতামতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, স্থানীয় সরকার প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ ,জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উন্মুক্ত বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিজ ফাতেমা জান্নাত তার বক্তব্য বলেন, দোয়ারাবাজার উপজেলা সরকারের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এফআইভিডিবি এর জীবন প্রকল্প কাজ করছে তার জন্য তাদেরকে সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি এফআইভিডিবি তাদের জীবন প্রকল্প যে উদ্দেশ্য নিয়ে কাজ করবে তার জন্য আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
সভাপতির বক্তব্যে জনাব মো. লুৎফুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বলেন জীবন প্রকল্প যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাতে আমাদের ইউনিয়নের দুটি হাটি দুর্যোগ সহনীয় আদর্শ গ্রাম বলে বিবেচিত হবে। মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি, এফআইভিডিবি জীবন প্রকল্পের ফোকাল মো. দেলোয়ার হোসেন, প্রকল্প ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট অফিসার মো. মহিববুল্যাহ,ফিনান্স অফিসার মো. ফখরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিলেটর সেবুল আহমদ ও সঞ্জয় কুমার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin