রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের ‘মাদ/ক সেবনের’ ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৩ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় আশরাফুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়াকে কেন্দ্র্র করে এলাকায় বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, আশরাফুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, আশরাফুল ইসলাম নামে ওই ইউপি চেয়ারম্যান একটি কক্ষের ভেতরে গেঞ্জি ও লুঙ্গি পরিহিত অবস্থায় বিছানার ওপর বসে আছেন। তার হাতে সিগারেট সদৃশ্য একটি ফিল্টার দেখা যায় এবং পাশে থাকা আরেকজন ব্যক্তি সেটিতে আগুন ধরিয়ে দিতে সহায়তা করছেন। পরে তাকে সেটিতে টান দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে মাদক সেবনের ভিডিও বলে দাবি করছেন।

এদিকে একজন জনপ্রতিনিধির এমন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে অনেকেই মাদক সেবনের দৃশ্য বলে দাবি করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরালের ২ দিন পর গত শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ওই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে বলেন, ভিডিওটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বের সিগারেট খাওয়ার ভিডিও এবং সেটি এআই প্রযুক্তি দিয়ে এডিট করে ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। এটি মাদক সেবনের ভিডিও নয়।
তিনি ভিডিওটিতে সিগারেট খাওয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘সেটি নেশা নয়, সেটি এরাবিয়ান সোগা, সোগা দিয়ে পেচিয়ে সিগারেট খাওয়ার ভিডিওকে ভিন্ন খাতে অপপ্রচার করা হচ্ছে।’ লাইভে তিনি আরও বলেন, আশরাফুল চেয়ারম্যান হওয়ার আগে অনেক কিছুই করেছি আগের আশরাফুল ইসলাম আর বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে আকাশ-জমিন পার্থক্য। একটি চক্র আমার বিরুদ্ধে এমন পরিকল্পিতভাবে এডিট করে মাদক সেবনের ভিডিও তৈরি করেছে। তবে তিনি স্বীকার করেন, বিদেশে আমার (সিঙ্গাপুরে) অবস্থানকালে অনেক কিছু করেছি। পাশাপাশি তিনি মদ্যপানও (ড্রিংক) করে ছিলেন বলে লাইভে এসে স্বীকার করেন। তবে দেশে ফিরে তিনি এসব থেকে বিরত থেকে জনগণের সেবায় নিয়োজিত আছেন বলেও দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, চেয়ারম্যান আশরাফুল মাদক সেবন করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি দেখেছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ওই চেয়ারম্যান সাসপেন্ড অবস্থায় আছে। বরখাস্ত থেকে ফেরত আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন জানিয়েছেন।

উল্লেখ্য যে, এর আগেও ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে টাকা আত্মসাৎ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধের বিরুদ্ধে অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগ উঠে অভিযোগ তদন্ত করে প্রমাণও পায় উপজেলা প্রশাসন। কিন্তু এই চেয়ারম্যানের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় এখনও তিনি বহাল তবিয়তে চেয়ারম্যানে পদে বহাল রয়েছেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin