মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫০ Time View

আজিজুল ইসলামঃ যশোর: সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিয়নের অভিযানে গত সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮৫ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৭৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ১৫৪ জন আসামিকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সঙ্গে ৪ হাজার ১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সঙ্গে ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে বিজিবি যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এ অঞ্চলের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন সাতটি ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান প্রতিরোধে কাজ করছে।

অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ১৯২ বোতল বিদেশি মদ, ২ দশমিক ৪২৮ কেজি হেরোইন, ১৮৯ দশমিক ৫৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৩১১ পিস ইয়াবা, ১ হাজার ১৭ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ হাজার ৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ১৬ হাজার ৬০১ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।

এদিকে, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) দায়িত্বপূর্ণ যশোর জেলার শার্শা ও চৌগাছা উপজেলায় একই সময়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৬ কোটি ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ সময় আটজনকে আটক করা হয়।

৪৯ বিজিবির অভিযানে জব্দ করা উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে ১১৬ দশমিক ৬৫ গ্রাম স্বর্ণ, শাড়ি, কম্বল, থ্রি-পিস, শাল-চাদর ও প্রসাধনী সামগ্রী। এছাড়া ৭০৭ বোতল নেশাজাতীয় সিরাপ, ১৫৭ বোতল বিদেশি মদ, ৫ হাজার ৯৭০ পিস ইয়াবা এবং ২৭ দশমিক ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে।

বিজিবি আরও জানায়, কোনো বিতর্কিত, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বিক নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংরক্ষণে বিজিবি বদ্ধপরিকর। এ কাজে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin