মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, শিক্ষক-কর্মচারী ১৬ জন আশুলিয়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎস-কদের IDA-এর নতুন কমিটি গঠন পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল যশোর রিজিয়নে বিজিবির অভি-যানে ৮৫ কোটি টাকার বেশি চো-রাচালানি পণ্য ও মা-দক জ-ব্দ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনু-ষ্ঠিত মায়ের দুধের বিক-ল্প নেই- হামে মৃ/ত ৮২ ভাগ শিশু মায়ের দুধ ব/ঞ্চিত গোদাগাড়ী পৌরসভায় ‘ফ্যামিলি কার্ড’ জরিপ কার্য-ক্রমের শুভ উদ্বোধন সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ক্ষেতলালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আ. লীগ সভাপতি নূরুন নবী রতন‌‌ গ্রে/প্তার

সলঙ্গায় জাফর আলী স্কুলের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৭৩ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সলঙ্গায় ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়।গতকাল সলঙ্গা জাফর আলী মেমোরিয়াল স্কুলের আয়োজনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,সলঙ্গার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব,সলঙ্গা ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মাহফুজুর রহমান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদ,সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক,সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ ম জহুরুল ইসলাম,সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগিশ কলেজের প্রভাষক,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও: আব্দুল গফুর সিরাজী,প্রিয় সলঙ্গার গল্প’র সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল,চীফ অ্যাডমিন শাহ আলম,উপদেষ্টা আব্দুল মান্নান সরকার,নজরুল ইসলাম মাস্টার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। .
অনুষ্ঠানে বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। কবির রচিত কবিতা,গান ও সাহিত্যের মাধ্যমে শিক্ষার্থীরা যেন দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে পারে, সেই আহ্বান জানান অতিথিরা।
বক্তারা জাতীয় কবির জীবনাদর্শ নিয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থাপনার মেধা ও সৃজনশীলতার প্রশংসা করে নিয়মিত পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও সাহিত্য চর্চায় সম্পৃক্ত থাকার আরও উৎসাহ দেন।
স্কুল শিক্ষার্থীদের নজরুলের কবিতা আবৃত্তি,নজরুলগীতি,নজরুল সংগীত,ইসলামী গজলসহ বিভিন্ন বিষয়ে চমৎকার উপস্থাপনা ও নজরুলের সংক্ষিপ্ত জীবনী ইংরেজিতে সাবলীল উপস্থাপনার মাধ্যমে উপস্থিতিদের মুগ্ধ করেন।সলঙ্গার কৃতি সন্তান,সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ ম জহুরুল ইসলাম এবারে সিরাজগঞ্জ জেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় তার এ অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin