রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
তানোরের কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট পরিদর্শনে চিত্র নায়ক ওমর সানি প্রধানমন্ত্রীর প্রণো-দনা পেয়ে আঁখচাষীরা উজ্জীবিত। রাজশাহী সুগার মিলে এবার ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা সেচের পানি নিয়ে বি-পাকে কৃষক। উল্লেখযোগ্যভাবে ইরি আবাদ কমে যাচ্ছে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণো-দনা বিতরণ আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনগনের দোরগোড়ায় সফিকুল ইসলাম টেংরা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন নড়াইলের বিশ্ব বিখ্যাত সেতার বাদক রবি শংকর পীরগঞ্জে নানা কর্মসূচিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিএনএফ উপদেষ্টা সংস্থা পরি-বীক্ষণ ও পরি-দর্শন করেন  অ-বহেলায় প-রিত্যক্ত শালবন গ্রামের খেলার মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ প্রজন্ম

আসন্ন গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জনগনের দোরগোড়ায় সফিকুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যানর পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের গোদাগাড়ী পৌরসভা শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম। তিনি মানুষের ভালবাসা ও সাড়াও পাচ্ছেন। তিনি দুঃসময়ে জনগণের পাশে থেকে কাজ করার কথা তুলে ধরে বলেন, গোদাগাড়ী উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে কাজ করতে চান। দলের প্রতি ভালবাসা ও বিশ্বাস, দলছাড়া তিনি যেন কিছুই বুঝেন না। তাই তো তিনি দলীয় মনোনায়ন পেতে মরিয়া হয়ে উঠেছেন। দলীয় মনোনায়ন না পেলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। দলীয় প্রার্থীর পক্ষে নেতা, কর্মী, সমর্থকদের নিয়ে কাজ করবেন বলে জানান সহজ, সরল এ ত্যাগি নেতা। তিনি নিজেও অসুস্থ্য হয়েও মানুষের উপকারে যেন নিবেদিত প্রাণ।

খোঁজ নিয়ে জানা গেছে , সফিকুল ইসলাম দলের দুঃসময়ে রাজপথে সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছেন। তিনি সব সময় কেন্দ্রের নির্দেশনা গোদাগাড়ীতে বাস্তবায়নের জন্য নেতা, কর্মী সমর্থকদের নিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন। তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক তিনি গত সংসদ নির্বাচনে দলীয় লোকজন, মাছ চাষীদের নিয়ে সবসময় দলীয় প্রার্থী অব. মেজর জেনারেল শরিফ উদ্দীনের পক্ষে কাজ করে আলোচনার কেন্দীয় বিন্দুতে উঠে আসেন। ফ্যাসিস্ট সরকারের আমূলে তিনি নিজে অত্যাচারিত হয়েও নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন, গরীব দুঃখি মানুষের পাশে ছিলেন।

সফিকুল ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে মৎস্যজীবি দলের রাজনীতির সাথে জড়িত। জনগণের কাছ থেকে সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। এ কারণে একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কয়েকটি অনলাইন পোর্টালে আমার নামে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছেন।” তিনি আরও বলেন, “ওইসব পোর্টালে আমার ও আমার পরিবার সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ অপপ্রচারের অংশ বলে আমি মনে করি। কোনো ধরনের তথ্য যাচাই না করেই এ ধরনের সংবাদ প্রকাশ করা দুঃখজনক। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সফিকুল ইসলাম বেলাল বলেন, “আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। অপপ্রচার করে আমাকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না।”

শিক্ষা জাতীর মেরুদণ্ড আর শিক্ষকেরা হলেন, মানুষ গড়ার করিগর তাই শিক্ষা খাতে বিশেষ নজর দিয়ে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার ব্যবস্থা করা, শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে। “আমি রাজনীতি করছি জনগণের জন্য। আমার মূল লক্ষ্য একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত ও সেবামুখী উপজেলা পরিষদ গড়ে তোলা।
এসময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin