
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামে একটি খেলার মাঠ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময় যে মাঠটি হতে পারত এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, আনন্দ ও বিনোদনের অন্যতম কেন্দ্র, আজ সেটি অবহেলা ও অযত্নে পড়ে আছে।
খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু খেলার উপযুক্ত পরিবেশ না থাকায় এলাকার শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাঠটি সংস্কার ও খেলার উপযোগী করার উদ্যোগ গ্রহণ করবেন।
আমরা চাই, শালবন গ্রামের এই মাঠটি আবারও প্রাণ ফিরে পাক। শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠুক খেলার মাঠ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থান: শালবন গ্রাম, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রতিবেদক- মিলন মিয়া