শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধুপুরের আকাশী গ্রামের আনোয়ার হোসেনের ‘আকাশী এগ্রো ফার্ম’ পেল জাতীয় প্রাণিস-ম্পদ পদক

শার্শা থানা পুলিশের পৃথক অভি-যানে ই-য়াবাসহ নারী-পুরুষ গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৯৪ Time View

আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ দুজনকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের লাউতাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লাউতাড়া থেকে গয়ড়াগামী পাকা সড়কের লাউতাড়া ব্রিজের ওপর থেকে তানজিলা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম ইয়াবার ভাঙা ও গুঁড়া অংশ উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর ডিহি ইউনিয়নের শাড়াতলা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় গোড়পাড়া থেকে কাশিপুরগামী পাকা সড়কের শাড়াতলা বাজার ব্রিজের ওপর থেকে মো. মেহেদী হাসান ওরফে হাসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত তানজিলা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়ার বাসিন্দা। অপর গ্রেফতারকৃত মেহেদী হাসান শার্শা উপজেলার গোড়পাড়া পালবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin