
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেন্সিডিলসহ রায়হান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
গ্রেপ্তার রায়হান হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার ১৩ নভেম্বর দুপুরে এসআরবি-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় রায়হান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৭৫ বোতল ফেন্সিডিল ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট স্টাফ রিপোর্টার।।