বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
মঠবাড়ীতে ভূমি অফিসের কার্যক্রমসহ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্ম-কান্ডের পরিদর্শন ইউএনও’র সুজানগরে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থা-য়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত কেশবপুরে শিক্ষার্থীদের বৃত্তি, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত উল্লাপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের রায় অমা-ন্য করে সংখ্যালঘু পরিবারের জমি দখ-লের চেষ্টার অভিযোগ পঞ্চগড়ে বিএনপি নেতাও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অ-পপ্রচারের অভি-যোগে সংবাদ সম্মেলন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নবনির্বাচিতদের পরিচিতি সভা নি-ষিদ্ধ ছাত্রলীগের ধ-র্মঘটে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ভা-ঙচুর ও অ-গ্নিসংযোগ গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস উদযাপন

সুজানগরে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থা-য়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: দেশের প্রান্তিক পর্যায়ের তরুণদের স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদারকিতে দেশব্যাপী শুরু হয়েছে ‘উদ্যোগ’ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় পাবনার সুজানগর উপজেলায় ‘তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ বিষয়ক প্রচারণামূলক ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সুজানগর উপজেলায় কার্যরত সকল ব্যাংক এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা লিড ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড সুজানগর শাখার শাখা ব্যবস্থাপক সীমান্ত কুমারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মাহমুদ উন নবী ( এজিএম ও শাখা ব্যবস্থাপক সোনালী ব্যাংক পি এল সি ) এবং বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার এসএমই ডিপার্টমেন্টের যুগ্নপরিচালক মোহাম্মদ রিপন আলী। কর্মশালায় স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্ভাবনাময় তরুণ-তরুণী অংশ নেন।কর্মশালায় জানানো হয়, দেশের প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে সম্ভাবনাময় (নারী ও পুরুষ) তরুণ উদ্যোক্তা খুঁজে বের করার লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তাকে তাদের ব্যবসার স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন প্রদান করা হবে। এই বিশেষ তহবিলের ৫০% (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা) থাকবে অনুদান হিসেবে, বাকি ৫০% (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা) দেওয়া হবে সহজ শর্তে ব্যাংক ঋণ হিসেবে। অর্থায়নের পাশাপাশি উদ্যোক্তাদের সফল ব্যবসায়িক পরিচালনার জন্য প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও মেন্টরিংয়ের সুবিধাও দেওয়া হবে।আয়োজকরা জানান, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে এই প্রকল্প এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী ছাড়াই যেন প্রকৃত ও যোগ্য উদ্যোক্তারা এই সুবিধা পান, তা নিশ্চিত করতেই সরাসরি উপজেলা পর্যায়ে এই প্রচারণামূলক কর্মশালার এ আয়োজন ।বর্তমানে ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলছে, যা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। দেশের অবশিষ্ট ৫৬টি জেলার সকল উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে তরুণরা সরাসরি আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আবেদন ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে।উপস্থিত বক্তারা প্রান্তিক পর্যায়ের সকল যোগ্য ও আগ্রহী তরুণ-তরুণীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে এই সুবর্ণ সুযোগটি লুফে নেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin