বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
মুকসুদপুর উপজেলার সাব-রেজিস্ট্রার আবুল হোসেনের বি-রুদ্ধে নানা অ-নিয়মের অভিযোগ গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি-ভ্রান্তিকর তথ্য ও অ-পপ্রচার রোধে ম-তবিনিময় সভা অনুষ্ঠিত মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মহিলা সমা-বেশ অনুষ্ঠিত নড়াইলে ধ-র্ষণ মামলায় কা-রাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জ-রিমানা ‎বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জ-রাজীর্ণ জন্মভিটা নতুন রুপ পেতে শুরু করেছে ‎পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভে-ঙ্গে পড়ায় দি-শেহারা হ-তদরিদ্র বৃদ্ধা আমেনা শতবর্ষী অ-সহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন ইউএনও সালমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে গোদাগাড়ীর মাহিশালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের সফল অ-পারেশন গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগের তৃতীয় দিনে শারীরিক সক্ষ-মতা পরীক্ষা সম্পন্ন আশুলিয়ায় শিশুকে জী-বিত উদ্ধা-র করতে গিয়ে সেপটিক ট্যাংকের দেয়াল ধসে পোশাক শ্রমিকের মৃ-ত্যু

সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় অবদান, বর্ষসেরা অ্যাওয়ার্ড পেলেন সাব্বির

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬৮ Time View

মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি

সাংবাদিকতা, শিক্ষাদান ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে এলাকায় ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছেন মোঃ সাব্বির আহমেদ। এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক অভয়নগরের ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন তিনি। পত্রিকাটির ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সাব্বির।

গত ৩১ অক্টোবর রাজধানী ঢাকার ধানমন্ডি-২৭ এলাকার ড্যাফোডিল প্লাজায় জাতীয় দৈনিক অভয়নগরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা ও সংগঠক হিসেবেও পরিচিতি রয়েছে সাব্বির আহমেদের। তিনি সুগন্ধা মডেল কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক এবং পশ্চিম প্রেমহার যুব সংগঠনের সাধারণ সম্পাদক। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তার, যুবসমাজকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা, অসহায় মানুষের সহায়তা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করছেন তিনি। তরুণদের প্রশিক্ষণ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিভিন্ন মানবিক উদ্যোগেও ভূমিকা রাখছেন।

সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করার প্রবণতা তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে সংগঠনের মাধ্যমে যুবকদের ঐক্যবদ্ধ করে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করা সময়োপযোগী উদ্যোগ।

অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাব্বির আহমেদ জানান, এ সম্মাননা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের সমস্যা, সম্ভাবনা ও এলাকার উন্নয়নের চিত্র সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চান তিনি। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার প্রসারেও ভবিষ্যতে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin