শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁ-দাবাজি মামলায় যুবদল কর্মী গ্রে-প্তার বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কাচারি ঘর একটি ভোটও যদি কারচুপি হয় তা মেনে নেব না : নৌ প্রতিমন্ত্রী ইলিশের নিষে-ধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কা-রাদন্ড বিরোধীদলীয় রাজনীতি সঠিক জায়গায় নেই : পানিসম্পদ প্রতিমন্ত্রী মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জ-রিমানা মা-দক ও স-ন্ত্রাস মুক্ত জাহাঙ্গীর নগর ইউনিয়ন গড়াই হবে আমার মূল লক্ষ্য গোদাগাড়ীতে তুরীধামে নরোত্তম দাসের তিরোভাব মহোৎসব শুরু হয়েছে- সাধু-সন্ন্যাসীদের উপচেপড়া ভীড় নড়াইলে পুলিশের অভিযানে ইজিবাইক চো-রচক্রের সক্রিয় তিন সদস্য গ্রে-প্তার এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনের হাত ধরে বাংলাবাজারকে মডেল ইউনিয়ন গড়তে চান আব্দুল আজিজ

ইলিশের নিষে-ধাজ্ঞার ২২ দিনে বরিশালে ৫৩৬ জেলের কা-রাদন্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে দুই হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে আটশ’টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ৭৩৯টি মামলায় ৫৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। ২২ দিনে আইন অমান্যকারীদের কাছ থেকে ১৮ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার ২২ দিনে নিলাম থেকে ৩ লাখ ৩২ হাজার ৩০০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। এছাড়া ২২ দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় অভিযানে ২৫ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১ কোটি ৪২ লাখ ৩২ হাজার ৯০০ মিটার জাল এবং ১০ হাজার ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন অবতরণ কেন্দ্রে ৬২৩ বার, বিভিন্ন মাছঘাটে ৩ হাজার ২১৩ বার, বিভিন্ন আড়তে ৬ হাজার ৫০৫ বার এবং বাজারে ৪ হাজার ৩৫৩ বার পরিদর্শন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin