বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
হিজলায় অন্য একটি ট্রলার থেকে গু-লি ছোড়ায় আকতার গু-লিবিদ্ধ হয়ে নিহ-ত হয় গোদাগাড়ীতে মাদ-ক, অবৈ-ধ দ-খলবাজি, কোচিং, প্রাইভেট কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ-এমপি মুজিবুর রহমান। মহেশপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে মাদকসেবী ০১ জন আসামি গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নে-ই গৌরনদীতে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অ-র্ধগলিত ম-রদেহ পঞ্চগড়ে ভূমি অফিসে ঘু-ষ নেয়ার অভিযোগ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শো-কসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান: ২২ লাখ টাকার মা-দক ও চো-রাচালানী মাল জ-ব্দ মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং

মহেশপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে মাদকসেবী ০১ জন আসামি গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

শহিদুল ইসলাম।।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের লক্ষ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশের একটি নিয়মিত অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ২৮/১০/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে মহেশপুর থানাধীন বজরাপুর এলাকা থেকে নেশাগ্রস্ত অবস্থায় গোলমাল সৃষ্টি ও শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে তাৎক্ষণিকভাবে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মহেশপুর, ঝিনাইদহ (শেখ তৌহিদুল কবীর)-এর মোবাইল কোর্টে হাজির করা হয়।

এসময় বিচারক মহোদয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(৫) অনুযায়ী দোষী সাব্যস্ত করে আসামিকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন (যার মহেশপুর থানার মিস মামলা নং: ২৫১/২১)।
দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত ও দণ্ডপ্রাপ্ত আসামির বিবরণ:
• নাম: মো: রানা (২১)
• পিতা: নূর মোহাম্মদ
• সাং: বজরাপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ
মহেশপুর থানা এলাকায় মাদক নির্মূল, সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin