বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :-
হিজলায় অন্য একটি ট্রলার থেকে গু-লি ছোড়ায় আকতার গু-লিবিদ্ধ হয়ে নিহ-ত হয় গোদাগাড়ীতে মাদ-ক, অবৈ-ধ দ-খলবাজি, কোচিং, প্রাইভেট কঠোর পদক্ষেপ গ্রহনের নির্দেশ-এমপি মুজিবুর রহমান। মহেশপুর থানা পুলিশ কর্তৃক অভিযানে মাদকসেবী ০১ জন আসামি গ্রেফতার ও মোবাইল কোর্টে কা-রাদণ্ড রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নে-ই গৌরনদীতে বিছানায় পড়েছিলো বৃদ্ধের অ-র্ধগলিত ম-রদেহ পঞ্চগড়ে ভূমি অফিসে ঘু-ষ নেয়ার অভিযোগ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শো-কসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ যশোর সীমান্তে বিজিবির অ-ভিযান: ২২ লাখ টাকার মা-দক ও চো-রাচালানী মাল জ-ব্দ মধুপুরে জালেমন বেগম হ-ত্যা মামলার রহস্য উদঘাটন নিয়ে সহকারী পুলিশ সুপারের প্রেসব্রিফিং

রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক আশরাফ আলী আর নে-ই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪৮ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাব এর সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক আশরাফ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।পারিবারিক সুত্রে জানা যায়, সাংবাদিক আশরাফ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।প্রথমে তিনি ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়গঞ্জের সাংবাদিক মহলসহ সহকর্মী,বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সাংবাদিকতায় তার অবদান স্মরণ করে সহকর্মী সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেন।সাংবাদিক আশরাফ আলীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা।একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।সেই সাথে সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিকবৃন্দ মরহুম সাংবাদিক আশরাফ আলীর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin