শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ সদরে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সলঙ্গায় হে-রোইনসহ মা-দক ব্যবসায়ী গ্রে-প্তার গাজীপুরে জোড়া খু-নের মামলার আসামি এসআরবি’র অভি-যানে বরিশালে গ্রে-প্তার জমজমাট ইলিশের বাজার, মেঘনায় হাজারো জেলে ফুলবাড়িয়ায় বৃদ্ধা নারীকে ধর্ষ-ণচেষ্টায় অভিযুক্ত সেই যুবদল নেতা ব-হিষ্কার যশোরের বেনাপোলে ৪৯ বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় চো-রাচালানি মাল জ-ব্দ লালমোহন ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী ফোরকানের সমর্থনে উঠান বৈঠক ময়মনসিংহে কিসমত সেতু মোড় উদ্বোধন পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্বশীলতা ও ঐক্যের ডাক

গোবিপ্রবির আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা-২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার-আপ হয়েছে ইংরেজি বিভাগ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান বলেন, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেয়েও যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে অভিনন্দন। তবে খেলাধুলার চর্চায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং প্রতিযোগিতার পরিসর আরও বাড়ানোর চেষ্টা করতে হবে। শুধু দাবা নয়, সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম বলেন, দাবা মেধা বিকাশের অন্যতম মাধ্যম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতাকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin