
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুর (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সলঙ্গার ঢাকা-রাজশাহী মহাসড়কের সাতটিকরী তালতলা এলাকায় হামিম হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি-১২ সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২৫৫ গ্রাম হেরোইনসহ শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। শাহিনুর জয়পুরহাট জেলার কালাই থানার দাউদিয়া আশুরাই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হান্নান।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি জানায়,শাহিনুর দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় গ্রেপ্তার শাহিনুরের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল মামলা করা হয়েছে।
এসআরবি-১২ জানিয়েছে,মাদক উদ্ধার ও অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে জনসাধারণকে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগীতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।