সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে ন/কল‌ ভেজাল ও প্রেস‌ক্রিপশন ছাড়া এ‌ন্টিবা‌য়ো‌টিক ঔষধ বিক্রয় প্র‌তি‌/রো‌ধে কাল‌কি‌নি‌তে স‌চেন/তামূলক আ‌লোচনা মুক্তাগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক স-মন্বয় সভা অনুষ্ঠিত মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা প-রিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ ‎রুমাতে ম্রংক্ষ্যং পাড়া ব্যাপ্টিস্ট চার্চের গীর্জার  উদ্বোধন আগাম প্র-স্তুতির ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রা-র্থী শামীম কবির মিল্টন কাশিয়ানীতে এক বিএনপি নেতা সহ ২ কথিত সাংবাদিকের নামে চাঁ-দাবাজির মা-মলা এসআরবি- ৮ এর অ-ভিযানে প্রতিবন্ধী নারীকে ধর্ষ-ণের অভিযোগে গ্রে-ফতার ১ জন সিরাজদিখানে বছরের পর বছর ভোগান্তি, গুদা-রা ঘাটে সেতু নির্মাণের দাবি

পটুয়াখালীতে ব্লা-কমেইল করে ধ-র্ষণ ও টাকা আ-ত্মসাৎ- আদালতে মামলা- ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View

মো.আল আমিন।।
নিজস্ব পটুয়াখালী :

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, ব্ল্যাকমেইল, জোরপূর্বক ধর্ষন, শারীরিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে স্থানীয় ঠিকাদার জাহাঙ্গীর হোসেন গাজী নামে এক ব্যাক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শিলা আক্তার নামের এক ভুক্তভোগী নারী। অভিযুক্ত জাহাঙ্গীর পটুয়াখালী পৌরসভার পশ্চিম কালিকাপুর শ্যামলী সড়কের বাসিন্দা ময়েজউদ্দিন গাজীর ছেলে।

তাঁর অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ১৫ লাখ টাকার বেশি নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি পটুয়াখালী সদর থানাকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১ টার সময় পটুয়াখালী রিপোটার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের করা হয়েছে।

লিখিত বক্তব্যে শিলা আক্তার জানান, অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন গাজীর সঙ্গে পরিচয়ের পর তাঁর মোবাইল নম্বর সংগ্রহ করে। বিভিন্নভাবে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। পরবর্তী সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নানান কৌশল অবলম্বন করে প্রেমের সম্পর্ক তৈরি করা হয়। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করা হয় এবং তাঁর আপত্তি সত্ত্বেও সরলতার সুযোগ নিয়ে ভাড়া বাসার মধ্যে ঢুকে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে ধর্ষন করেন জাহাঙ্গীর হোসেন। ঘটনার সময় ডাকচিৎকার করতে চাইলে মুখ চেপে ধরে মোবাইল ফোনে তার বিবস্ত্র অবস্থার ভিডিও ধারন ও ছবি তুলে রাখেন। বিষয়টি কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়।পরবর্তীতে বিয়ের জন্য বললে সে অস্বীকৃতি জানান এক পর্যায়ে ভিডিও ও ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে বিগত কয়েকমাস ধরে একাধিকবার ধর্ষণ করা হয়। পরে তাকে পটুয়াখালী নোটারী পাবলিকে নিয়ে এভিডেভিড করে বলে বিয়ে হয়েগেছে। বিষয়টি সন্দেহ হলে শরীয়ত মোতাবেক কলমা ও রেজিস্ট্রি কাবিনা করতে বললে জাহাঙ্গীর হোসেন রাজি হয়নি। সে তার ঠিকাদারি কাজের জন্য টাকা লাগবে যদি সেই টাকা দেই তবে বিবাহ করবে বলে প্রস্তাব রাখে। চাপে ফেলায় স্বর্নলংকার বিক্রি করে তাকে টাকা দিতে হয়েছে এবং বাবার বাড়ি থেকেও বেশ কয়েকবার টাকা এনে দিতে হয়েছে। কয়েক দফায় ১৫ লক্ষ টাকার বেশি অর্থ নেয়া হয়েছে সর্বশেষ তাকে বিয়ে না করে রক্ষিতা হিসেবে থাকার প্রস্তাব দেয়। নারী হিসেবে এমন জঘন্য প্রস্তাব মেনে নিতে পারেননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে শিলা আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরও আসামি গ্রেপ্তার হচ্ছে না উল্টো আমাকে গায়েব করে ফেলবে বলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। জাহাঙ্গীর হোসেন বিভিন্ন মহলে বলে বেড়াচ্ছেন টাকা পয়সা দিয়ে থানা পুলিশ নিয়ন্ত্রণে রেখেছেন এসব মামলা নাকি তার কাছে তেজপাতা। এ ঘটনায় তিনি ব্যক্তিগত, আর্থিক ও সামাজিকভাবে চরম সংকটের মধ্যে রয়েছেন। তিনি ব্যক্তিগত প্রতিশোধ চান না; বরং তাঁর অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে থানা পুলিশ এর বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। শিলা আক্তার বলেন, প্রতারণা করে ধর্ষন এর বিরুদ্ধে দেশের চলমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এবং আত্মসাৎ করা অর্থ ফেরত আইনের মাধ্যমে ফিরে পাওয়ার আকুতি জানান তিনি।

সর্বশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারকের মুখোশ উন্মোচন হবে এবং প্রতারক জাহাঙ্গীর হোসেনকে দেশবাসী চিনে রাখবে ভবিষ্যতে অন্য কোন নারী যেন তার ফাঁদে না পরতে হয় বলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নারী শিলা আক্তার।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন গাজীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যা করে করুক তাতে কিছু আসে যায় না। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, শিলা আক্তার নিজেই বড় প্রতারক। তার একাধিক স্বামী রয়েছে এটা তার একটা ব্যাবসা। আমার কাছে ডকুমেন্টস আছে আমি ও আইনগত ব্যবস্থা নিবো প্রস্তুতি নিচ্ছি বলে জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin