
সুরক্ষা সরঞ্জাম ছাড়া রিয়াজ খানের বিল্ডিংএ কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানাযায় আজ ১২ টা নাগাত বানারীপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের মো.রিয়াজ খানের বিল্ডিং এর সেফটি ট্যাংকিতে পলেস্তারা করবে বলে, জামাল ও সোহাগ ট্যাংকি পরিস্কার করতে নামে, দীর্ঘদিন ট্যাংকি অপরিস্কার থাকায় বিষাক্ত গ্যাস জমে থাকে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ছাড়া ট্যাংকিতে কাজ করতে গেলে তারা জমে থাকা বিষাক্ত গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পৌছে তাদের উদ্ধার করে বানারীপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রয়োজনীয় চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। নিহতরা হলেন সলিয়াবাকপুর গ্রামের আঃ মজিদ মোল্লার ছেলে মোঃ জামাল হোসেন ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের মোঃ চুন্ন’র ছেলে মোঃ সোহাগ।
উল্লেখ্য মো.রিয়াজ খান বানারীপাড়ায় একজন জাল বিক্রেতা হিসেবে পরিচিত।