সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসে-র মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি নীলফামারীতে পুলিশের টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন চৌদ্দগ্রামে পিকআপের ধা/ক্কায় প্রা/ণ হারালো ২ কেশবপুরে সাংবাদিককে মা-রধরের পর পুলিশের হাতে সো-পর্দ, নাশ-কতা মাম-লায় গ্রেপ্তা-র দেখিয়ে আদালতের সো-পর্দ মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চ-রম দু-র্ভোগে এলাকাবাসী বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে অটিজম শিশুদের মাঝে প্রনোদনার চেক বি-তরণ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের কমিটি গঠ-ন সভাপতি আলাউর-সম্পাদক শহীদুল একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃ-তি ময়মনসিংহ মু-ক্ত দিবস, শ-হিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্র/স্তুতিমূলক সভা অনুষ্ঠিত ধামাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খন্দকার রমজান আলী জনজরিপে এগিয়ে

নীলফামারীতে আন্তঃনগর ট্রেন না থামায় নগর বাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২১ অক্টোবর রোজ বুধবার নীলফামারীর জেলার দারোয়ানি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন না থামায় নগর বাসীর মানববন্ধন। 

নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেন না থামার কারণে নগর বাসীর যাতায়াত সহ দুর- দুরান্তর থেকে মালামাল পরিবহনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে নগর বাসীর দাবি। 

জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দারোয়ানি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনটি  থামালে নগর বাসীর জনদূর্ভোগ কমবে এবং নগর বাসীর যাতায়াত ব্যবস্থা,বিভিন্ন স্থানে  মালামাল পরিবহনে লাঘব  হবে। 

এতে  করে  হাজার হাজার  মানুষের উপকার হবে বলে মানববন্ধন কারী নগর বাসীর দাবি। 

 ভুক্তভোগীদের দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন চলাকালীন সময়ে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি প্রায় চার ঘন্টা ধরে  আটকে রেখেছেন নগর বাসী।

এতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে রেল যোগাযোগ ব্যবস্থা। 

 ফলে ভোগান্তিতে পড়েন সহস্রাধিক যাত্রী। পরে ঘটনাস্থলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান সহ আন্দোলনকারীদের দাবী মেনে নেয়ার আশ্বাসে চার ঘন্টা পর রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

নীলফামারী প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin