বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :-
আজ খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মুন্ডুমালা হাফিজ টেড্রার্সে ভেজাল কীট-নাশক জ-ব্দ সিংড়ায় ২৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রেস কাউন্সিলের সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মিনি ফুটবল’ ফাইনাল অনুষ্ঠিত ছি-নতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উ-ধাও, যশোরে আটক যুবক কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীর বিদায় দিলেন ময়মনসিংহের ভক্তরা উরফি ইউনিয়নবাসীর প্রতি আমি একটু বেশিই ঋণী, সেই ঋণ পরিশোধে আমি বদ্ধ পরিকর -ডাঃ কে এম বাবর এমপি জয়পুরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি আসন্ন ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে কেশবপুরে জামায়াতের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জের রামজীবন ইউপি নির্বাচনে শিপন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১০ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭নং রামজীবন ইউনিয়নে বিএনপির দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তারুণ্যের প্রতীক মোঃ শফিকুল ইসলাম শিপন অন্যতম।

ইতোমধ্যে রামজীবন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন তিনি। স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন যুবসমাজের দাবি-দাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। এব্যাপারে রামজীবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোঃ শরিফুল খন্দকার রিপন জানান, এই ইউনিয়নে বিএনপির যত মনোনয়ন প্রত্যাশিই থাকু্ক,  তন্মধ্যে তৃণমূল বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর মাঝে শফিকুল ইসলাম শিপনের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। তাকে ছাড়া আর কাউকে বিকল্প দেখিনা। এছাড়া রামজীবন ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক বলেন, রামজীবনের মূল বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল,শ্রমিকদল,তাঁতিদল সবাই শিপন ভাইকে চায়, তৃণমূল নেতাকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করতে শিপন ভাইয়ের খুবই প্রয়োজন।

রাজনৈতিক পরিচয়ঃ

মোঃ শফিকুল ইসলাম  শিপন বর্তমানে রামজীবন ইউনিয়ন বিএনপি-র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অত্যন্ত সফলতার সাথে রামজীবন  ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম শিপন এ প্রতিনিধিকে জানান, যেহেতু দীর্ঘদিন ধরে রামজীবন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আমার ডাকে সবসময় সাড়া দিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে নানা রকম হামলা মামলার স্বীকার হন। আজ সেই নেতাকর্মীরাই চাচ্ছেন আমি ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি। যার কারণে আমি তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করতে পারিনা। দল যদি আমার উপর আস্থা ও বিশ্বাস রাখেন, তাহলে আমি নির্বাচনে লড়ব ইনশাআল্লাহ।

বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি মোঃ শফিকুল ইসলাম শিপন রামজীবন ইউনিয়নের দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া কামনা করে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin